বন্দী আমি
আমার হাতে সময় নেই বিশ্রামের।
আমার সময় নেই কল্পনার।
গোলকধাঁধাঁয় ঘুরে চলেছি
নিসঙ্গ পদে পদে নেমে আসে ক্লান্তি,
দৃঢ়সংকল্পের বুকে নেমে আসতে চায় হার।
তবু মন করে স্মৃতি রোমন্থন,
এক একটা গলির মোড়ে দাঁড়িয়ে থাকতো যারা -
সহযাত্রী ছিলাম আমরা।
ছিলাম, কিন্তু আজ আর নেই,
এগিয়ে গেছে তারা।
আমার সেই একই পথ, পথের একই যাত্রী সেই।
দুজনেরই অতীত তারা।
যেন সময়ের একটা বদ্ধ ঘরে বন্দী আমি,
শুধু একটাই জানলা।
তাতেও গরাদ দেওয়া, কিছুটা দেখা যায় কিন্তু কিছুই যায়না ছোঁয়া ।
থেকে থেকে মস্তিষ্কে জমে ওঠে তারই বিষাক্ত ধোঁয়া।
হয়তো, পথ খুজে পাবো একদিন।
নতুন পথ, যাত্রী নতুন,
নতুন দুশ্চিন্তা করবে ভীড় তবু রাখতে হবে লক্ষ স্থির।
এগিয়ে যেতে হবে, যতদূর গিয়েছে সপ্ন।
থমকে দাঁড়াবনা আবার যদি আসে দুঃস্বপ্ন।
আমার হাতে সময় নেই বিশ্রামের।
আমার সময় নেই কল্পনার।
গোলকধাঁধাঁয় ঘুরে চলেছি
নিসঙ্গ পদে পদে নেমে আসে ক্লান্তি,
দৃঢ়সংকল্পের বুকে নেমে আসতে চায় হার।
তবু মন করে স্মৃতি রোমন্থন,
এক একটা গলির মোড়ে দাঁড়িয়ে থাকতো যারা -
সহযাত্রী ছিলাম আমরা।
ছিলাম, কিন্তু আজ আর নেই,
এগিয়ে গেছে তারা।
আমার সেই একই পথ, পথের একই যাত্রী সেই।
দুজনেরই অতীত তারা।
যেন সময়ের একটা বদ্ধ ঘরে বন্দী আমি,
শুধু একটাই জানলা।
তাতেও গরাদ দেওয়া, কিছুটা দেখা যায় কিন্তু কিছুই যায়না ছোঁয়া ।
থেকে থেকে মস্তিষ্কে জমে ওঠে তারই বিষাক্ত ধোঁয়া।
হয়তো, পথ খুজে পাবো একদিন।
নতুন পথ, যাত্রী নতুন,
নতুন দুশ্চিন্তা করবে ভীড় তবু রাখতে হবে লক্ষ স্থির।
এগিয়ে যেতে হবে, যতদূর গিয়েছে সপ্ন।
থমকে দাঁড়াবনা আবার যদি আসে দুঃস্বপ্ন।
No comments:
Post a Comment