তুুমি নিয়েছ প্রতিশোধ
দিয়েছ জন্ম ।
শুধাওনি মোরে, নাওনাই মোর অনুমতি ।
প্রতি পদে পদে বয়ে চলেছি তোমার বোঝা,
তুলে দিতে আগামীর কাঁধে ।
শত লক্ষ কোটি কোটি কাঁধ
যুগ হতে যুগান্তরে সঁপেছে তোমায় জোড় হাত ।
তুমি দিয়েছ তার প্রতিদান, -
সেই শত লক্ষ কোটি কাঁধ হয়েছে ক্ষমতাহীন
করেছ নির্দয়ে ধূলিসাৎ ।
প্রশ্ন কোনো কর নাই তুমি,
মিটাওনি মোদের জিজ্ঞাসা ।
করেছ ভ্রুকুটি, কঠিন আদেশ ।
কর্ম করেছি মোরা, বুঝিনাই তব-নির্বাক ভাষা ।
ভুলিয়াছ আমাদেরও আছে কান্না হাসি
ভাঙিয়াছো স্বপ্ন কত, দিয়েছ যা সবি নিয়েছ কারি
নাওনাই শুধু নিস্ফল কল্পনা, আকাঙ্খা সর্বনাশী ।
জন্ম কেহ চাহিতে না পারে,
দাও তুমি আপনার করে ।
মৃত্যু কেহ কামনা না করে,
থামিয়া থাকোনা তুমি চাহিবার তরে ।
কত প্রাণ দাও ভরে, কত পাতা ঝরে
তোমার কালের পথে চ্ছেদ নাহি পরে ।
প্রতি পলে ভাঙে কত, প্রতি পলে গড়ে
এসবি নিয়মে ঘটে নহে প্রতিহিংসা তরে ।
থামেনা তোমার মহারথ,
দুর্বার হেরি তার গতি ।
জন্মতে কিবা তার লাভ,
মৃত্যুতে কিবা হয় ক্ষতি ।
দিয়েছ জন্ম ।
শুধাওনি মোরে, নাওনাই মোর অনুমতি ।
প্রতি পদে পদে বয়ে চলেছি তোমার বোঝা,
তুলে দিতে আগামীর কাঁধে ।
শত লক্ষ কোটি কোটি কাঁধ
যুগ হতে যুগান্তরে সঁপেছে তোমায় জোড় হাত ।
তুমি দিয়েছ তার প্রতিদান, -
সেই শত লক্ষ কোটি কাঁধ হয়েছে ক্ষমতাহীন
করেছ নির্দয়ে ধূলিসাৎ ।
প্রশ্ন কোনো কর নাই তুমি,
মিটাওনি মোদের জিজ্ঞাসা ।
করেছ ভ্রুকুটি, কঠিন আদেশ ।
কর্ম করেছি মোরা, বুঝিনাই তব-নির্বাক ভাষা ।
ভুলিয়াছ আমাদেরও আছে কান্না হাসি
ভাঙিয়াছো স্বপ্ন কত, দিয়েছ যা সবি নিয়েছ কারি
নাওনাই শুধু নিস্ফল কল্পনা, আকাঙ্খা সর্বনাশী ।
জন্ম কেহ চাহিতে না পারে,
দাও তুমি আপনার করে ।
মৃত্যু কেহ কামনা না করে,
থামিয়া থাকোনা তুমি চাহিবার তরে ।
কত প্রাণ দাও ভরে, কত পাতা ঝরে
তোমার কালের পথে চ্ছেদ নাহি পরে ।
প্রতি পলে ভাঙে কত, প্রতি পলে গড়ে
এসবি নিয়মে ঘটে নহে প্রতিহিংসা তরে ।
থামেনা তোমার মহারথ,
দুর্বার হেরি তার গতি ।
জন্মতে কিবা তার লাভ,
মৃত্যুতে কিবা হয় ক্ষতি ।
No comments:
Post a Comment